গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে খামারিদের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট রোববার বিকেলে প্রাণিসম্পদ কার্যালয় মিলনায়তনে এ সভা হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান মিয়া সহ অর্ধশত খামারী উপস্থিত ছিলেন। পরে নতুন যোগদানকৃত ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ আল মামুনকে বরণ এবং দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।