নীলফামারীর সৈয়দপুরে চেম্বার ও ফার্মেসী বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছে হোমিও প্যাথিক চিকিৎসকরা। ২৮ আগস্ট তারা সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে অবস্থান করে। সারা দেশে হোমিও প্যাথিক চিকিৎসকদের হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে সৈয়দপুর হোমিও প্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন ওই কর্মসূচি পালন করে। এ সময় সৈয়দপুর হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ আলম, সাধারণ সম্পাদক নাসিম রেজা ও সহ সাধারণ সম্পাদক কাউয়ুম খান ডলফিন বলেন,বাংলাদেশ হোমিও প্যাথিক বোর্ড ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হোমিও ও দপশজ চিকিৎসা কর্তৃক নিবন্ধিত হোমিও প্যাথিক চিকিৎসকদের হয়রানি করা হচ্ছে। ওই হয়রানি বন্ধে ২৪ আগস্ট বোর্ড কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ওই সভায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায় ভার্সুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের আশিক শংকর নিয়োগী। সভা পরিচালনা করেন বোর্ডের সেক্রেটারী জাহাঙ্গীর আলম।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৭ ও ২৮ আগস্ট দেশের সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্লাস বর্জন। আইনি লড়াইয়ে মাধ্যমে সৃষ্ঠ সংকট নিরসনে কমিটি গঠন। ২৮ আগস্ট সকল হোমিওপ্যাথিক চেম্বার ও ফার্মেসী বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন।
ওই অবস্থান ধর্মঘটে সৈয়দপুরের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক,দোকানদার ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।