বাগেরহাটের মোল্লাহাটে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা আড়াইটায় কেআর কলেজ মাঠে এ টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় ২-০ গোলে গাংনী মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।