বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, গত একযুগেও কয়রার রাস্তাঘাটের কোনো সংস্কার হয়নি। কপোতাক্ষ নদের বেড়িবাঁধ রক্ষায় এগিয়ে আসেনি ক্ষমতাসীন আওয়ামীলীগ। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে অবহেলিত কয়রাাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো বাস্তবায়িত করা হবে। কয়রার এই অবহেলিত মানুষগুলোর আজকের আওয়ামী বিরোধী স্লোগান বলে দিচ্ছে সরকার বিরোধী আন্দোলনের সুচনা হবে ইনশাআল্লাহ। জ¦ালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কয়রা উপজেলা বিএনপি'র আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শনিবার বিকাল ৪ টায় কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি'র আহ্বায়ক আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু। কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাবুল ও যুগ্ম আহ্বায়ক এমএ হাসানের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য মোঃ আনিসুর রহমান, মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, মোঃ আরিফুর রহমান, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মোঃ রফিকুল ইসলাম বাবুু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, কৃষকদলের জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, জাসাস'র জেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, সেচ্ছাসেবক দল জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, কয়রা উপজেলা বিএনপি নেতা মাওলা বকস, আলহাজ¦ মনিরুজ্জামান বেল্টু, এ্যাড. শেখ আঃ রশিদ, এ্যাড. মঞ্জুর আলম নান্নু, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান, আঃ রহিম সানা, আলহাজ¦ আবু সাঈদ বিশ^াস,ফয়জুল করিম খোকন, প্রভাষক আবুল কালাম, সিরাজুল ইসলাম, আঃ সামাদ, যুবদল নেতা শরিফুল আলম, মোতাসিম বিল্যাহ, ইছানুর রহমান, হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, আবুল কালাম আজাদ কাজল, আকবর হোসেন, আহাদুর রহমান লিটন, কৃষক দলের এসএম গোলাম রসুল, স্ব্চ্ছোসেবক দলের নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম খোকা, ওলামা দলের মাওলান্ াগোলাম মোস্তফা,ছাত্রদল নেতা আরিফ বিল্যাহ সবুজ, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন টিটু, সাব্বির রহমান,মেহেদী হাসান সবুজ প্রমুখ।