বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামে শ্রীশ্রী হরিসভা মন্দির এর পাশে বিরোধপূর্ন একটি বাড়ি নিয়ে মন্দির কমিটির লোকজন এবং সাবেক এক ব্যাংক কর্মকর্তার লোকজনের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে ২৭ আগস্ট গভিররাতে একটি দুর্বৃত্ত দল ঘরে থাকা চারজন নারীর উপর বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহত চার নারী বর্তমান চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধিন রয়েছেন। আহতরা হলেন, হরিদাস মজুমদার এর স্ত্রী কল্পনা মজুমদার (৪৫), চঞ্চলা মৃধা (৩৮),আশালতা কর্মকার (৬০) ও হেমলতা কির্ত্তনীয়া। ভিকটিম
কল্পনা মজুমদার জানান, ২৭ আগস্ট (শুক্রবার) গভিররাতে ৫০/৬০জনের একদল দুর্বৃত্তরা ঘুমান্ত অবস্থায় তাদের উপর চড়াও হয়। প্রথমে তারা নাকে-মুখেও শরীরে মরিজের গুড়ো নিক্ষেপ করে। পরে হাতুড়ী, লোহার রড, লাঠিসোটা দ্বারা পিটিয়ে এবং কুপিয়ে তাদের মারাত্ম জখম করে। হাসপাতালে কাতরানো অবস্থায় কল্পনা মজুমদার মন্দির কমিটির লোকজনকে দায়ী করে সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা একটি আইফোন, তিনটি এ্যনড্রোয়েডফোন, গলে থাকা ১ভরিওজনের স্বর্নের চেইন,কানের বালা, একলক্ষাধিকটাকাসহ এটিএম কার্ড, ব্যংকের চেক বই লুট করে নেয়।
এসময় তাদের টেনে হেচড়ে নামিয়ে পুরো ঘরটি ভেঙ্গে চুরমার করে ফেলে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে। এব্যপারে তাদের ১২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অভিযোগ করেন।
সকালে ভিকটিমদের দেখতে হাসপাতালে ছুটেযান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হেলেনা রেজাও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাত্রেনীসহ অনেকে।
কল্পনা আরো জানান, ১৯৮৯ সালে চক্রবর্ত্তী গং এবং ১৯৯১ সালে বৈরাগি গংদের কাছ থেকে তার স্বামী হরিদাস মজুমদারের নামে ক্রয়কৃত সম্পত্তির পরিমান ৩২ শতাংশ। তারমধ্যে রেকডীয় ২১ শতক বাস্তবাড়িতে তারা শান্তিপুর্নভাবে ভোগদখল করে আসছেন। এখানে সিএস,এসএ,বিআরএসও হাল দাখলে তাদের নামে রয়েছে।
অপর দিকে মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল জানান, তাদের কোর্টের রায় আছে। তারা মন্দিরের জায়গায় দীর্ঘদিন বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন।
এব্যপারে থানার অফিসার ইনচার্জ এএইসএম কমরুজ্জামান জানান, উভয়পক্ষের লোকজন হাসপাতালে ভর্তি রয়েছে। থানায় এখনও কোন অভিযোগ পাওয়া জায়নি।