সকল প্রকার জ্বালানি তেল ও ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্েযর উর্দ্ধগতি রোধ, গণ পরিবহনের বর্ধিত ভাড়া কমানো, বিদ্যুতের লোডশেডিং বন্ধ এবং চা শ্রমিকদের বাজার দরের সাথে সংগতিপূর্ণ মজুরির দাবিতে রংপর নগরীতে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় "নিপীড়নের বিরুদ্ধে রংপুরের” উদ্যোগে প্রেসক্লাব চত্বর ও সিটি বাজারের সামনে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, "নিপীড়নের বিরুদ্ধে রংপুরের সংগঠক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট রায়হান কবীর ,সালাউদ্দিন আহম্মেদ বাবু প্রমুখ।
বক্তারা, লাগামহীন মূল্যবৃদ্ধি, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।