কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির আয়োজনে অবৈধ সরকার কর্তৃক জ্বালানী তেল, গ্যাস ও গণ পরিবহনের ভাড়া বৃদ্ধিসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাছেবক দল নেতার নিহতের প্রতিবাদে এবং মিথ্যা মামলায় আটক দেশ নেত্রী বেগম খালেদার মুক্তির দাবিতে চিলমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাম্পের মোড় দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু হানিফার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। আবু হানিফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাহেব আলী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাদাকাত হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম বাবলু, প্রচার সম্পাদক মোঃ আক্রামুল হক, যুবদল নেতা আমজাদ হোসেন, ইউনুছ আলী প্রমুখ। অপরদিকে একই সময়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল বারী সরকারের নেতৃত্বে আর একটি বিক্ষোভ মিছিল থানাহাট বাজারের দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।