নীলফামারীর সৈয়দপুর পাতাকুঁড়ি বিনোদন পার্কে চলে অসামাজিক কাজ। আর ওই কাজে জড়িত থাকায় ম্যানেজার আউয়ালকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জানা যায় ওই পার্কে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়। ধর্ষণের সময় সহযোগিতা করেছিল ম্যানেজার আউয়াল শাহ (৫২)। সে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের দিঘলডাঙ্গী গ্রামের নেয়ামতুল্যার ছেলে। জানা যায়,কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের এক কলেজছাত্রী ১২ ফেব্রুয়ারী পাতাকুঁড়ি বিনোদন পার্কে বেড়াতে আসে। এখানে এক পর্যায় পরিচয় হয় তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের আজগার আলীর ছেলে শাহিনের সাথে।
পরিচয় হলে উভয়ে ফোনে ছবি বন্দী হয়ে যায়। আর ওই ছবি ভাইরাল করবে এমন ভয় দেখিয়ে শাহিন ওই ছাত্রীকে ১৫ ফেব্রুয়ারী পাতাকুঁড়িতে আসতে বলে। সেখানে এলে বিনোদন পার্কের ম্যানেজার ও কেয়ারটেকারের সহায়তায় শাহিন মেয়েটিকে একটি রুমে ধর্ষণ করে।
এ বিষয়টি মেয়ে মাকে জানালে তার মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওইদিনই ধর্ষককে গ্রেফতার করে। তদন্তকারী কর্মকর্তা এস আই মতিয়ার রহমান জানান, মামলার তদন্তে ধর্ষণে সহায়তাকারী হিসেবে বিনোদন পার্কের ম্যানেজার আবদুল আউয়াল শাহ ও একজন কেয়ারটেকার জড়িত। তাই ম্যানেজারকে ২৫ আগস্ট গ্রেফতার করা হয়। কেয়ারটেকার পলাতক রয়েছে।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।