জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬আগষ্ট) সকাল ১১টায় বিএনপির বিক্ষোভ মিছিলটি রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে মিলিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্র্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুন্ম সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব হাসিবুর রহমান হাসিব ও ব্যারিষ্টার রবিউল আলম সৈকত, রাজারহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাকিরপশার ইউনিয়ন বিএনপি সভাপতি আসাদুজ্জামান জামান টিটুসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।