ফকিরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা,মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুঃআলীমুজ্জামান,ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ,শিরিনা আক্তার কিসলু, বাহিরদিয়া মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির,পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম,লখপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি,ফকিরহাট প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আসাদুজ্জামান,অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।