কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাাইভেটকার ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী(৫০) নামের মিশুক চালকের মৃত্যু হয়েছে। এ সময় মিশুকের ২যাত্রীও গুরতর আহত হয়েছে। রাজারহাট থানার পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় ঘাতক প্রাইভেটকারটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়েছে।
নিহত ওই মিশুক চালক আইয়ুব আলী(৫০) রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াটারী গ্রামের বাসিন্দা।
এর আগে গত বুধবার(২৪আগষ্ট) সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের একটি কোচিং সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাটগামী মিশুকের মুখোমুখি সংঘর্ষে মিশুক চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিশুক চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বৃহস্পতিবার(২৫আগষ্ট) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিশুক চালক আইয়ুব আলীর মৃত্যু হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।