রংপুরের পীরগঞ্জে কৃষি জমিতে গ্যান্ডারি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন কতিপয় কৃষক। ধান-পাটসহ বিভিন্ন জাতের ফসল চাষ করে লোকসানের বোঝা গুনতে গুনতে বিকল্প চাষ হিসাবে বেছে নিয়েছেন গ্যান্ডারি। উপজেলায় কিছু কৃষক নতুন ফসল হিসেবে গ্যান্ডারি আখ চাষ শুরু করে, তাদের সফলতা দেখে অনেকেই এখন এই গ্যান্ডারি আখ চাষে ঝুঁকছেন। আখ চাষি কাঙ্গুর পাড়া গ্রামের মেজাব উদ্দিনের ছেলে গরিব কৃষক মতিয়ার রহমান বলেন ১০ শতক জমিতে প্রতিবছর ধানের চাষ করে খরচ সমান সমান হয়। বিকল্প ফসল হিসেবে অই জমিতে পৌষ মাসে গ্যান্ডারি চারা রোপণ করে। ১০ শতাংশ জমিতে প্রায় ২৬ শতক গ্যান্ডারি রয়েছে যার বর্তমান বাজার মূল্য ২০ টাকা পিস হিসেবে ৫২ হাজার টাকা। গ্যান্ডারি বাজার দেখে তার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে। আগামী বছরের দেড় বিঘা জমিতে গ্যাডারি চাষ চাষের পরিকল্পনা রয়েছে তার। একই এলাকার আজগর আলীর ছেলে হজরত আলী ধান চাষ করে লোকসানের বোঝা টানতে থাকেন। হঠাৎ তার মাথায় বৃদ্ধি আসে বাজারে তো গ্যান্ডারি আখ চড়া দরে বিক্রি হয়। একবার অল্প জমিতে চাষ করে দেখি কি হয়। সে প্রথম বারেই সফল হয়েছে। তার গ্যান্ডারি চাষ দেখে অন্যান্যের আগ্রহ বাড়ছে। উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলায় প্রায় ৩’শ হেক্টর জমিতে আখের চাষ করা হয়ে থাকে। এর মধ্যে গ্যান্ডারি আখের চাষ প্রায় ৮ হেক্টর জমিতে।
কৃষি শিক্ষক রেজাউল করিম বলেন,নিজস্ব পরিকল্পনা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে বর্তমানে এলাকার কৃষকদের মডেল হয়ে দাঁড়িয়েছেন। এক সময়ের দিনমজুর মতিয়ার ও হজরত এখন ফসল চাষিতে পরিণত হয়েছেন। আগস্ট মাসের শুরু থেকে ক্ষেতের আখ স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করছেন চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন,গ্যান্ডারি আখ চাষ লাভজনক তাই স্থানীয় কৃষকরা আগ্রহে সাথে এ চাষের দিকে এগিয়ে আসছে। এতে তেমন একটা খরচ নেই। অন্য ফসলের জমির আইলে গ্যান্ডারি চাষ করা যায়, সঠিক ভাবে পরিচর্যা করা হলে ভালো ফলন পাওয়া যায়। আখের রোগ-বালাইও কম। নভেম্বর থেকে জানুয়ারি মাসে আখ চাষের উপযুক্ত সময়। এই মৌসুমে ফলন হয় প্রায় দ্বিগুন। উপজেলার বিভিন্ন এলাকায় গ্যান্ডারি চাষ করা হয় তবে কৃষকদের দিনদিন আগ্রহ বাড়ছে গ্যান্ডারি চাষে।