নীলফামারীতে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও ভর্তির টাকা যোগার করতে না পারায় ভর্তি অনিশ্চিত হয়েছিল রনি ইসলামের।
গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুর আলম মিনহাজ নীলফামারীর পুলিশ সুপারকে বিষয়টি নজরে আনতে নির্দেশ দেন। তাঁর নির্দেশে নগদ ২০ হাজার টাকা রনি ইসলামকে প্রদান করেন নীলফামারী জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
২৫ আগস্ট পুলিশ সুপারের কার্যালয়ে রনির মা ও বোনের হাতে ওই টাকা হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম।
রনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রম্মত্তোর বানিয়া পাড়া গ্রামের লুৎফর রহমান ও মাতা মোতাহারা বেগমের ছেলে। তার বাবা লুৎফর রহমান পেশায় একজন কাঠমিস্ত্রী। বর্তমানে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন।
রনি এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে। সে ৬ষ্ঠ শ্রেনী থেকে ৮ম শ্রেনী পর্যন্ত কামারপুকুর উচ্চবিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সৈয়দপুর সানফ্লয়ার স্কুল এ- কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সুনামের সাথে পাশ করে।
ছোট বেলা থেকে রনির স্বপ্ন ছিল ইঞ্জিয়ার হওয়ার। কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন মুছে যেতে বসেছিল। তিনি রয়েট, চুয়েট ও বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছতে ২৩৮৪ নম্বর পেয়ে ভর্তির সুযোগ পায়।