গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে আইএফআইসি ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংক শাখার শুভ উদ্বোধন উপলক্ষে ব্যাংক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আবদুর রশিদ রেজা সরকার ডাবলু, সাবেক মেয়র নুরুন্নবী প্রমানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু: মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, ব্যাংক কর্মকর্তা হুমায়ুন কবির, রাশেদুল কবির, শাখা ইনচার্জ শহিদুল শাহিন হাসান প্রমুখ। পরে ফিতে কেটে ব্যাংক শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।