নীলফামারীর সৈয়দপুরে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ব্রাইট হিউম্যানিটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের পক্ষ থেকে প্রথম ধাপে বিভিন্ন ধরনের বনজো, ফলোদ ও ঔষধি গাছ রোপন করা হচ্ছে। শহরের গোলাহাট কবরস্থান, কাদেরিয়া তাহেরীয়া, গফুরিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা হয়। এ কার্যক্রম বর্তমান চলমান রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সবুজ, প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি মোঃ খুরশীদ আলম, সহ সভাপতি অপু, সাধারন সম্পাদক সাফি মোঃ সাজ্জাদ, আবদুল মান্নান, সোহাগ, রিয়াজ সংগঠনের সদস্যসহ কবরস্থান ও মাদ্রাসা স্কুল কমিটির প্রধান শিক্ষক,সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শিক্ষার্থীবৃন্দ। বৃক্ষ রোপন শেষে সংগঠনের সকলে তাদের ব্যক্তিগত মতামত পোষন করেন। তারা বলেন আমরা সামাজিক কাজ করে যাচ্ছি। এ সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করে থাকে। করেনাকালীন সময় বিভিন্নভাবে মানুষের মাঝে সচেতনতামুলক কাজ করা হয়।