১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় এক মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন ও বিনামূল্যে ওষধ প্রদান করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি) এর ব্যবস্থাপনায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামরী বিজিবি অধিনস্থ সীমান্তবর্তী জনসাধারণকে এ সেবা প্রদান করা হয়।
স্থানীয় বালিয়ামারী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিয়ামারী কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে ওই মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
মেডিক্যাল ক্যাম্পেইনের স্বাস্থ্য সেবায় নেতৃত্ব দেন সেক্টর সদর ময়মনসিংহ থেকে আগত ডাক্তার মেজর ফারজানা নোমান।সাথে ছিলেন মেডিক্যাল টিমের সদস্যবৃন্দ ও বালিয়ামারী বিজিবি যোয়ানগণ।
বৃহস্পতিবার বেলা ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ৫শত ৯৮ জন সীমান্তবর্তী জনগণকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মো: ইলিয়াস,সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল গণি মন্ডল,বালিয়ামারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আনসার আলীসহ বিজিবি কর্মকর্তা বৃন্দ। মেডিক্যাল ক্যাম্পেইনটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিলদার মো: মানিক।