বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী বড়বাড়িয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হক দীর্ঘ ৫বছর ১মাস পর তার স্ব-পদে বহাল হয়েছেন। দুইগ্রুপের দ্বিধা বিভক্ত কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি এফএম বদর উজ্জামান ১০জুলাই ২০১৭ সালে ওই কলেজ থেকে অধ্যক্ষ মোঃ আজিজুল হককে বহিস্কার করেন।
বহিস্কারাদেশ চ্যালেঞ্জকরে অধ্যক্ষ আজিজুল হক আদালতের দ্বারস্ত হন এবং সহকারীজজ আদাল থেকে ০৬ মে-২০১৯ তারিখ তারপক্ষে রায় ঘোষনা হয়। রায়ের বিরুদ্ধে কলেজ সভাপতি পুণরায় জজআদালতে আপিল করেন। আপিলটিও ৩১ নভেম্বর-২০২১সালে না মঞ্জুর হয়।
অধ্যক্ষের পক্ষে ওই রায় বহাল থাকায় বিগত ২০ এপ্রিল -২০২২ তারিখ কলেজ সভাপতি এফএম বদর উজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকের্ট বিভাগে আবারও আপিল করেন। ২১জুলাই ২০২২ তারিখেও সভাপতির প্রদত্ত আপিলটি সর্বোচ্চ আদালত না মঞ্জুর করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২৪ আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছার সভাকক্ষে সুধীজনদের উপস্থিতিতে শান্তিপুর্ণ আলোচনার পর অধ্যক্ষ আজিজুল হককে দায়িত্ব বুঝে দিতে সাবেক কলেজ সভাপতিকে পরামর্শ দেয়া হয়। তারই ফলশ্রুতিতে ২৪ আগস্ট দুপুরে এক আনুষ্ঠনিকতার মধ্যেদিয়ে অধ্যক্ষ অজিজুল হকের হাতে ফুলের তোড়াদিয়ে তার চেয়ারে বসিয়ে দেন সাবেক কলেজ সভাপতি এফএম বদর উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রধান উপদেষ্টা আলহাজ¦ মোল্লা মোঃ আব্দুললাহ সহ স্থানীয় সুধীও শিক্ষকবৃন্দ।