রংপুরের পীরগাছায় আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ভোজন রায় নাম এক আসামিকে ১০ বছর কারাদ- দিয়েছেন আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকুনুজ্জামান এ রায় ঘোষণা করেন।
আসামি শ্রী ভোজন (৬৩) রায় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি পীরগাছা উপজেলার পঞ্চনন গ্রামের মৃত সব্বে চন্দ্র বর্মনের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ আক্টবর পীরগাছা উপজেলার পঞ্চনন গ্রামের আট বছরের এক কন্যাশিশুকে আসামি ভোজন রায় তার বাড়িতে কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।
এদিকে রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন বছর আগে মামলাটি হয়েছে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি ভোজন রায়কে ১০ বছর কারাদ-ের পাশাপাশি এক লাখ টাকা অর্থদ- দিয়েছেন।