রংপুর অপরাজিতা : নারী রাজনৈতিক ক্ষমতায়ন (মানবাধিকার ও সুশাসন সংস্থা ডেমক্রেসিওয়াচ) এর বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়াকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার রংপুর রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে মতবিনিময় সভায় গংগাচড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রাবিয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান আলোচক বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের বিভাগীয় প্রধান মোছাঃ ইরা হক, আলোচক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজী রহমান, বাংলাদেশ মহিলা সমিতির কোষধ্যক্ষ শামসাদ বেগম, মিঠাপুকুর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, গজঘন্টা ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মোছাঃ ঝর্না বেগম, মিঠাপুকুর পায়রাবন্দ ইউপি অপরাজিতা নেটওয়ার্কেও সম্পাদক হোসনেয়ারা বেগম। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা উপস্থাপন করেন গজঘন্টা ইউনিয়নের অপরাজিতা রোখসানা বেগম। এ ছাড়া ডেমক্রেসিওয়াচের অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটরের সঞ্চালনায়, বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বগত বক্তব্য রাখেন অপরাজিতা প্রকল্পের জেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ রেজাউল করিম এবং প্রকল্পের প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এম এ- ই কোঅর্ডিনেটর মোঃ ফয়সাল হাবীব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচিত এবং সম্ভাবনাময় নারী নেত্রী এবং অপরাজিতা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।