ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম যাওয়ার একমাত্র পাঁকা সড়কটি খুব ব্যস্ত। এ সড়কে মিশুক, অটোরিকশা, ভ্যান, পিকআপ, বাস, ট্রাক, নাইটকোচ, ডেকোচ, সাইকেল, মোটরসাইকেল ও পথচারী দিনরাত ব্যস্ততার সাথে চলাচল করে। ২৪/৮/২২ তারিখে ভোর সকালে আন্ধারীঝাড় বাজারের ২৫০ হাত উত্তরে একটি মুড়ির চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পশ্চিম পাশে উল্টে যায়। জানাগেছে, ঐ ট্রাকটি দিনাজপুর থেকে মুড়ির চাল বোঝাই করে জয়মনিরহাট মুড়ির কাখানায় আসছিলো। দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি।