রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। নিজের খেয়ালখুশি মত অফিস চালান তিনি। মন্ত্রী ও বড় বড় কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে অনিয়ম করেই চলেছে। কর্মস্থলে অবস্থান না করে তিনি অন্য জেলায় অবস্থান করছেন। সরকারি গাড়িও ব্যবহার করেন ব্যাক্তিগত কাজে। নানান অযুহাতের ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য খাত দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি কৃষকদের সাথে প্রায় দুর্ব্যবহার করেন। চলেন নিজের খেয়াল খুশিমত। কথায় কথায় তার অধিনস্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের বদলী সহ নানান ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। সাধারন মানুষকেও মামলার ভয় দেখান। এসব অনিয়মের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে তারাগঞ্জে কৃষক। তার এমন কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধরন মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
অভিযোগ রয়েছে ওই কৃষি কর্মকর্তা কর্মস্থলে অবস্থান না করায় সার মনিটরিং অবস্থা বেহাল হয়ে পরেছে। তিনি মাঠ পর্যায়ে না গিয়ে বাইরের জেলায় সরকারি অর্থের তেল পুড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর সেই সুযোগে সার ব্যবসায়ীরা কৃষকদের জিম্মি করে চড়া দামে সার বিক্রি করে অধিক মুনাফা লুটে নিচ্ছেন। ফলে সরকারের কৃষি বান্ধব সাফল্যের ভাবমূর্তি এই কৃষি কর্মকর্তার জন্য নষ্ট হচ্ছে।
সরকারি গাড়ির এমন অপব্যবহার সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিক অনুমতি নিয়ে গাড়ি বাড়ি নিয়ে গেছি। তেল তো সরকারের পোড়া যায়, আমি সরকারি কর্মকর্তা, সরকার আমার সকল হিসেব নিবেন এতে আপনাদের কি ?
কুর্শার মোসলেম উদ্দিন বলেন, বাবা এই কৃষি কর্মকর্তা খুব বদমেজাজি। সার না বলায় ক্ষেপে যান, কয় আমি বিসিএস পাস, আমি মহিলা হলেও সার ডাকতে হবে। কনতো হামারে উপজেলাত চাকরি করে, বাড়িত বসি বসি হামাড় ট্যাক্সের টাকায় বেতন খায়। এই ফাঁকিবাজ মহিলার কি করা যায়।
সয়ার ইউনিয়নের সালমা বেগম বলেন, মুই ফসলের পরামর্শ নিবার জন্যে কৃষি কর্মকর্তার কাচট যেয়া গাইল খাচুং। মোক দূর দুর করি তারে দেছে। কইছে, তোমরা এঁটে কোনা কেনে আলসেন। বেরে যাও এখান থাকি।
সয়ার ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিন বলেন, জমির ফসল পুরি গেছল। মুই সেই কথা কবার গেছুনু। অফিসত দেখায় পাওয়া যায় না। পরে মোক ডাকে কইছে মিডিয়ার কাছত বেশি ছেল্লান না, মোর মন্ত্রীর সাথে হট কানেকশন আছে।
ছুট লক্ষ¥ীপুর গ্রামের কৃষক হাফিজুল ইসলাম বলেন, মুই খালি শোনং কৃষি অফিস থাকি মেলা সার বীজ মেলা কিছু দেয়। কায় কুত্তী পায়, কিছুই জানা যায় না। খালি শোন, পাইসা দিলে সবায় পায়। এই উর্মি দীর্ঘ দিন থাকি তারাগঞ্জে চাকরি করে, উর্মির খুঁটির জোর কোথায়।
কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, এই কৃষি অফিসার নিজের খেয়াল খুশি মত চলেন, মাঠে ঘাটে তেমন দায়িত্ব বহন করে না।
কৃষি অফিসার উর্মি তাবাসসুম বলেন, আমি আসলে দর্ঘদিন হতে তারাগঞ্জে আছি, সেকারনে সবার অভিযোগ। একজন অফিসার সবার মন জয় করতে পারে নাহ। বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, আমি দুর্নীতিবাজ হলে আমার ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবেন, অন্য কারো কথায় আমার মাথা ব্যথা নেই।নিজের খেয়ালখুশি মত অফিস চালান তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার উর্মি তাবাস্সুম
এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) :
রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। নিজের খেয়ালখুশি মত অফিস চালান তিনি। মন্ত্রী ও বড় বড় কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে অনিয়ম করেই চলেছে। কর্মস্থলে অবস্থান না করে তিনি অন্য জেলায় অবস্থান করছেন। সরকারি গাড়িও ব্যবহার করেন ব্যাক্তিগত কাজে। নানান অযুহাতের ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য খাত দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি কৃষকদের সাথে প্রায় দুর্ব্যবহার করেন। চলেন নিজের খেয়াল খুশিমত। কথায় কথায় তার অধিনস্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের বদলী সহ নানান ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। সাধারন মানুষকেও মামলার ভয় দেখান। এসব অনিয়মের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে তারাগঞ্জে কৃষক। তার এমন কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধরন মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
অভিযোগ রয়েছে ওই কৃষি কর্মকর্তা কর্মস্থলে অবস্থান না করায় সার মনিটরিং অবস্থা বেহাল হয়ে পরেছে। তিনি মাঠ পর্যায়ে না গিয়ে বাইরের জেলায় সরকারি অর্থের তেল পুড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর সেই সুযোগে সার ব্যবসায়ীরা কৃষকদের জিম্মি করে চড়া দামে সার বিক্রি করে অধিক মুনাফা লুটে নিচ্ছেন। ফলে সরকারের কৃষি বান্ধব সাফল্যের ভাবমূর্তি এই কৃষি কর্মকর্তার জন্য নষ্ট হচ্ছে।
সরকারি গাড়ির এমন অপব্যবহার সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিক অনুমতি নিয়ে গাড়ি বাড়ি নিয়ে গেছি। তেল তো সরকারের পোড়া যায়, আমি সরকারি কর্মকর্তা, সরকার আমার সকল হিসেব নিবেন এতে আপনাদের কি ?
কুর্শার মোসলেম উদ্দিন বলেন, বাবা এই কৃষি কর্মকর্তা খুব বদমেজাজি। সার না বলায় ক্ষেপে যান, কয় আমি বিসিএস পাস, আমি মহিলা হলেও সার ডাকতে হবে। কনতো হামারে উপজেলাত চাকরি করে, বাড়িত বসি বসি হামাড় ট্যাক্সের টাকায় বেতন খায়। এই ফাঁকিবাজ মহিলার কি করা যায়।
সয়ার ইউনিয়নের সালমা বেগম বলেন, মুই ফসলের পরামর্শ নিবার জন্যে কৃষি কর্মকর্তার কাচট যেয়া গাইল খাচুং। মোক দূর দুর করি তারে দেছে। কইছে, তোমরা এঁটে কোনা কেনে আলসেন। বেরে যাও এখান থাকি।
সয়ার ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিন বলেন, জমির ফসল পুরি গেছল। মুই সেই কথা কবার গেছুনু। অফিসত দেখায় পাওয়া যায় না। পরে মোক ডাকে কইছে মিডিয়ার কাছত বেশি ছেল্লান না, মোর মন্ত্রীর সাথে হট কানেকশন আছে।
ছুট লক্ষ¥ীপুর গ্রামের কৃষক হাফিজুল ইসলাম বলেন, মুই খালি শোনং কৃষি অফিস থাকি মেলা সার বীজ মেলা কিছু দেয়। কায় কুত্তী পায়, কিছুই জানা যায় না। খালি শোন, পাইসা দিলে সবায় পায়। এই উর্মি দীর্ঘ দিন থাকি তারাগঞ্জে চাকরি করে, উর্মির খুঁটির জোর কোথায়।
কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, এই কৃষি অফিসার নিজের খেয়াল খুশি মত চলেন, মাঠে ঘাটে তেমন দায়িত্ব বহন করে না।
কৃষি অফিসার উর্মি তাবাসসুম বলেন, আমি আসলে দর্ঘদিন হতে তারাগঞ্জে আছি, সেকারনে সবার অভিযোগ। একজন অফিসার সবার মন জয় করতে পারে নাহ। বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, আমি দুর্নীতিবাজ হলে আমার ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবেন, অন্য কারো কথায় আমার মাথা ব্যথা নেই।