শেখ সাহিদুর রহমান ছিলেন সকল শ্রেণী পেশার গণমানুষের নেতা। তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর আদর্শকে বুকে ধারন করে তাঁর অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিপংকর সাহা দিপু প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন।
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ সাহিদুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন দিলু, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ বাবলা, মোঃ জহিরুল ইসলাম, তরুন সমাজ সেবক ও সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোল্লা মাকসুদুল ইসলাম, শ্রমিক নেতা আবদুল হাই মোল্লা, সাংবাদিক শামিমুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা হোসেন আলী, বিশিষ্ট সমাজ সেবক, দিঘলিয়া সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবিএম আতিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ আনসার আলী, শিক্ষক নেতা শেখ আল মামুন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা জিএম আকরাম, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাজিব, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য খান আরিফুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য খান বিপ্লব হোসেন, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শাহাবুদ্দীন, মরহুমের পুত্র এবিএম তুরান, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের স্বেচ্ছাসেবী নাহিদ জুম্মান জেড, বিশিষ্ট ব্যবসায়ী দেয়াড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ খোকন, মোঃ ফিরোজ হোসেন, শেখ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সেনহাটি আলহাজ¦ সারোয়ার খান ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক মুনিবুর রহমান। অনুষ্ঠান শেষে দোয়া তোবারক বিতরণ করা হয়।