বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে দূর্যোগের কবলে পড়া ৪টি ফিসিং ট্রলার সহ ৫৮ জেলে উদ্ধার করা হয়েছে। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের বনকর্মিরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থান পৌছায় দিয়েছে বলে নিশ্চিৎ করেছে বন বিভাগ। পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে ১৮ অগাস্ট বৃহস্পতিবার থেকে দূর্যোগের কবলে পড়ে ৪ টি ট্রলার সহ ৫৮ জেলে। এসব জেলেকে শনিবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ অভায়রণ্যে ভাসতে দেখে তাদের উদ্ধার করে এবং তাদের বক্তব্য অনুযায়ী তাদের ৪টি সাগরগামী ফিসিং ট্রলার উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেওয়া হয়। এমনকি তাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র দিয়ে সহয়তা করে বন বিভাগের লোকজন। আবহাওয়া অনুকুলে আসলে ফিসিং ট্রলার সহ উদ্ধার করা জেলেদেরকে খুলনা রেঞ্জের মাধ্যমে নিরাপদ স্থানে পৌছায় দেওয়া হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসীন হোসেন বলেন, দুর্য়োগের কবলে পড়া সাগরের জেলেদেরকে উদ্ধার করার জন্য তাৎক্ষনিক বন কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। বনকর্মীরা ঝড়ো হাওয়ার মধ্যে দিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে। পরবর্তিতে পরিবেশ অনুকুলে আসার পর ট্রলার সহ জেলেদেরকে নিরাপদ স্থানে পৌছায় দেওয়া হয়।