বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাজুড়ি গ্রামের পাশদিয়ে বয়ে চলা বলেম্বর নদের চরে গড়ে ওঠা ১৬ বছর ধরে ভোগদখলীয় একটি পরিবারের বাড়ি-ঘর দখলকে কেন্দ্র করে এলাকার মুসলিমও মুনিসম্প্রদয়ের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে মুনিসম্প্রদয়ের লোকজন জোর করে মুসলিম সম্প্রদয়ের ২একরের অধিক জায়গা, ঘরবাড়ী, মৎস্যঘেরও গাছপালা দখল করে নিয়েছে। বর্তমান সেখানে পুঁজোমন্ডব নির্মানকরে পূঁজো পার্বনও করছেন তারা।
এঘটনা সংক্রান্তে উচ্ছেদকৃত পরিবারটির প্রধান মোঃ শুকুর আলী বাওয়ালী দখলদার কৃষ্ণপদ রায়সহ সঙ্গীয় লোকজনে বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ রোববার (২১আগষ্ঠ) বিকেলে সরেজমিন তদন্ত করেছে। এ ঘটনায় উভয় পক্ষের পরস্পর বিরোধি বক্তব্য পাওয়া গেছে। গত ১০ আগস্ট দুপুরে উপজেলার উমাজুড়ি গ্রামে এঘটনা ঘটে।
এব্যপারে বাড়ী থেকে উচ্ছেদকৃত মোঃ শুকুর আলী বাওয়ালী, তার স্ত্রী-মেয়ে এবং এলাকাবাসী জানান, তারা ওই জায়গায় ১৬ বছর ভোগদখলে এবং ১২ বছর ধরে ঘরবাড়ী তৈরি করে শান্তিপুর্ন ভাবে বসবাস করে আসছিলেন। বর্তমান ওই জায়গা দখল করে কৃষ্ণপদ রায়ও তার লোকজন সেখানে একটি ঘরে প্রতীমা বসিয়ে কালি মন্দির তৈরি করেছে।
শুকুর আলীর ছেলের নামে সেখানে সরকারি ভাবে বরাদ্দ কৃত একটি টিনের ছাওনী ঘরসহ তার নামে বিদ্যুতের মিটার রয়েছে। সর্বশেষ বিদ্যুৎবিল দেন ১৫/০৮/২০২২ তারিখ।
অপরদিকে সকল ঘটনা অস্বীকার করে কৃষ্ণপদ রায়ও তার লোকজন বলেন, তাদের অভিযোগ গুলো মিথ্যা। আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি।এটা আমাদের পুর্ব পুরুষের সম্পত্তি।
এব্যপারে ভুক্তভোগি শুকুর আলী বাওয়ালী চিতলমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।