জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালনে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, অধ্যক্ষ এল জাকির হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জিকরুল আলম, মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ সাইকুল আলম, সাংবাদিক শরীফ মাসুদুল করিম ও মোঃ মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অন্তত ছয়শো বীর মুক্তিযোদ্ধা সহ সকল অতিথিদের দুপুরের খাবার খাওয়ানো হয়।