২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল আওয়ামী লীগ কার্যালয়ে ফিরে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ জিকরুল আলম, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, আওয়ামী লীগ নেতা বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম মিল্টন, এস এম নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, সাইকুল আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, আওয়ামী লীগ নেতা প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা ও মোঃ মনিরুজ্জামান মিয়া, আওয়ামী লীগ নেতা খলিল, যুবলীগ নেতা ফজলে এলাহী লেবিন, মুকুল মিয়া, ছাত্রলীগ নেতা পরাগ প্রমুখ।