নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির কমিটি গঠন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শেষে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কালা শাহ্ হাজিকে আহ্বায়ক ও সম্রাটকে সদস্য সচিব মনোনিত করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহামন আদেল।
শনিবার সন্ধায় স্ট্রেডিয়ামের পাশে বাচ্চা কুন্ডোর চাতালে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। পরে উপজেলা যুবসংহতির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়ভিটা জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলার রহমান।
এছাড়া বক্তব্য দেন বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদৌল্লা লিপটন, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গ্রেনেড বাবু ও মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমূখ।