কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোভিড-১৯ প্রতিরোধে, ঝুঁকি নিরুপণ যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ কর্মসূচির আওতায় স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ এর সহযোগিতায় এবং হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে রোববার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এই টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়। হাঙ্গার প্রজেক্টের জেলা কো-অর্ডিনেটর রাশেদুল আলম অপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার জামাল হোসেনসহ অন্যরা।