চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন,পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় অন্ধকারে নিয়ে যাওয়া। এদের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা হত্যা, গণতন্ত্র হত্যা করা ও সাম্প্রদায়িকতা। আঠারো বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাঁতি আজও ভুলতে পারেনি।
বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা করেছিলো আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করতে।ভয়াল সেই হামলায়
আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন পাঁচ শতাধিক লোকজন। আহত ব্যক্তিদের অনেকেই এখনো তাঁদের শরীরে গ্রেনেডের স্পিøন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।
তিনি গতকাল ২১ আগস্ট সকালে দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন।সভা সঞ্চালনা করেন
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় তিনি বলেন, দেশকে বাঁচাতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনীতিতে মূল্যায়িত হবে। কোন ভাওতাবাজির রাজনীতি আওয়ামী লীগে স্থান নেই। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের
সহ সভাপতি আবদুর রশিদ সরদার,যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম,দপ্তর সম্পাদক,শাহআলম মিয়া,আ'লীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া।
এছড়া বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোমেন মন্টু দেওয়ান,কৃষি ও সমবায় সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া,জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া,যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর,জেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মানিক দেওয়ান,জেলা তাঁতীলীগের সভাপতি নুর মোহাম্মদ পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসিবুল ইসলাম মুন্না প্রমুখ।
জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী,মঞ্জু মাঝি,ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা মৎস্যজীবীলীগে সভাপতি আবদুল মালেক দেওয়ানসহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী জেলা আওয়ামী লীগের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এরপর বঙ্গবন্ধু এবং গ্রেনেড হামলায় নিহতদের প্রতিকৃতিতে পৃথক মাল্যদান করা হয়।
এদিন বাদ আছর বিভিন্ন মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।