কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কচুয়া প্রথমিক শিক্ষা অফিসের উদ্যোগে নিজস্ব হলরুমে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ঔসুধী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রা: শিক্ষা অফিসার মোসা: শামসুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্র্তা এসএম তারেক সুলতান। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউআরসি ইনস্ট্রাক্টর মুজিবুল হক বিশ^াস, সহকারি শিক্ষা অফিসার মানষ কুমার তালুকদার, সহকারি শিক্ষা সতীশ চন্দ্র মন্ডল, সহকারি শিক্ষা মো: শাহীন হোসেন সহ সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।