নীলফামারীর সৈয়দপুরে সনাতন ধর্মের প্রানপুরুষ পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্ঠমী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার এ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা শহরে বের করে একটি বিশাল র্যালি। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে কেন্দীয় মন্দির তুলশীরাম সড়কে এসে শেষ হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে প্রায় সাড়ে ৫ হাজার বছর পুর্বে দ্বাপর যুগে ভাদ্র মাসের শ্রী কৃষ্ণ পক্ষের অষ্টমী থিতিতে অবতার শ্রী কৃষ্ণ ধরাধমে আর্বিভুত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে সাধুজনের অধিকার প্রতিষ্টার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন বিষ্ণু। অবতার শ্রীকৃষ্ণ শিষ্ঠের পালন ও দুষ্টের দমনে ব্রতী হন। তিনি সত্য ও ন্যায় প্রতিষ্টার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।
শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎযাপনে বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মীয়,সামাজিক,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসাবে সৈয়দপুরেও হিন্দু ধর্মাবলম্বীরা বের করে বিশাল র্যালি। ওই র্যালিতে অংশ নেয় কয়েজ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারী ও পুরুষরা।
এতে নেতৃত্ব দেন সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়,সাধারণ সম্পাদক সুমিত কুমার নিক্কি,সৈয়দপুর পুজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু বাবু।
এদিকে শেরে বাংলা রোড বিষ্ণ মন্দির থেকে আরেকটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন বাবু রতন সরকার ও নিজু কুমার আগরওয়ালা।