কয়রায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম জন্মোৎসব পালন করা হয়েছে। গতকাল ১৯ আগস্ট বেলা ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখার আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে এক র্যালী শেষে দক্ষিণচক শ্রীশ্রী কালি মন্দির মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি এ্যাড. অম্বিকা চরণ সানার সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলার কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, কয়রা উপজেলা চেয়রাম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা,ইউপি চেয়ারম্যান আলহজ¦ সরদার নুরুল ইসলাম, কয়রা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি বিজয় কুমার সরদার, সাধারন সম্পাদক ধীরাজ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রশান্ত কুমার মন্ডল, নিতাই মন্ডল, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সুজিৎ কুমার রায়, ব্রজেন্দ্র নাথ যোদ্দার, দেবীরঞ্জন মন্ডল, মৃণাল কান্তি ঘোষ, ইউপি সদস্য মহষিস সরদার, হরপ্রসাদ রায়,জগদীশ মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কয়রা উপজেলা সভাপতি অরবিন্দ কুমার মন্ডল, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কয়রা উপজেলা শাখার আহ্বায়ক অভিজিৎ মহলদার, প্রভাষক ত্রিনাথ মন্ডল, কার্তিক কুমার বিবেক,অসিত মন্ডল, দয়াল মুন্ডা, সুদীপ সরকার প্রমুখ।