নীলফামারীর সৈয়দপুরের পাশ্ববর্তী রাবেয়া সোনাপুকুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সোনাপুকুর স্টান কমিটির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯ আগস্ট রাবেয়া সোনাপুকুর স্টান সংলগ্ন স্থানে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন।
ওই সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও রংপুর বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবদুল হাকিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী। তিনি নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এর পুর্বে অতিথিগনকে ফুল দিয়ে বরণ করা হয়।
শপথ অনুষ্ঠানের আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান ও বিশেষ অগিথি।
সোনাপুকুর স্টান কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি এম এ করিম মিস্টার, সহসভাপতি -১ জোনাব আলি,সহসভাপতি -২ আফজাল হোসেন মুন্না,সাধারণ সম্পাদক- মোকছেদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ হাকিম,সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সড়ক সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক নুর আলম, দপ্তর সম্পাদক মেতাহার হোসেন,সমাজকল্যাণ সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম নজু, ক্রীড়া ও সাংস্কৃতিক - আঃ মালেক।
কার্যকরী সদস্য- রবিউল ইসলাম, আবদুল জব্বার ও মেনাল।
সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইলিয়াস আলী মুন্না।