খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সার্বজনীন মঠ আশ্রমের দাতা সদস্য শশধর কবিরাজ(১০৫) পরোলোক গমন করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৫১ মিনিটে তিনি নিজ বাস ভবনে গুটুদিয়া গ্রামে পৃথিবীর মায়া ত্যাগ কর সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আজ সকালে গুটুদিয়া মঠ আশ্রম মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন করা হয়। মত্যুকালে তিনি দুই পুত্র, চার কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গুটুদিয়া গ্রামের মৃত রতেœশ্বর কবিরাজের পুত্র। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন গুটুদিয়া মঠ আশ্রম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এরা হলেন কৃষ্ণদাস রায়, নিহার রঞ্জন রায়, স্বপন কবিরাজ, সুব্রত কুমার ফৌজদার, ডাঃ গনেশ চন্দ্র বৈরাগী, মৃনাল মন্ডল, হারান মন্ডল, নিরুপম কবিরাজ, গোবিন্দ সরকার, রঞ্জন মন্ডল, তপন মন্ডল, মোহন বিশ্বাস, হিরামন মন্ডল, অজয় ফৌজদার প্রমুখ।