কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবারও ৪ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করেছে। আটককৃত হরিণের মাংস পাচারকারি হলেন উপজেলার ৪নং কয়রা গ্রামের রুহুল আমিন সানা (৩৮)। জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএসএম, দোহা (বিপিএিম) এর নির্দেশ মোতাবেক গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কয়রা থানার এসআই বাবুনের নেতৃত্বে অভিযান চালিয়ে পল্লী মঙ্গল এলাকা থেকে হরিণের মাংস সহ তাকে আটক করে। অভিযানকালে এএসআই হাসানুজ্জামান, মিহির মজুমদার, পিংকু সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।