পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৪৮ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে সংকীর্তন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ করেন।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় আশুগঞ্জ নাম হট্ট সংঘের সভাপতি মানিক কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া রাধা-মাধম মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান প্রশান্ত চৈতান্য দাশ ব্রহ্মচারী, আশুগঞ্জ নাম হট্ট সংগঠনের সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র মজুমদার, প্রচার সম্পাদক সুধীর কেশব দাশ।সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য পরিমল বসু, সারকারখানার বিচিত্র কুমার দাশ, তপন চৌধুরী,, রাহুল দাশসহ আরো অনেকই।
বক্তারা বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, যখন পৃথিবীতে নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য পরমশ্বের ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হন।