সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর রোগমুক্তি কামনায় নাটোরের বড়াইগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রামাগাড়ী বাজার জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আবদুল কাদের মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব আলী আকবর, উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম ভূট্টু, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সম্পাদক জুলহাস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, শ্রমিক দলের সদস্য সচিব আফতাব উদ্দিন বাবলু, বিএনপি নেতা সাদেক ও কামাল উদ্দিন, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন। পরে বেগম খালেদা জিয়া ও দুলুর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।