খুলনার পাইকগাছায় লতা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন রায়। রাজীব সরকারের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. সোহবার হাওলাদার, প্রভাষক বিষ্ণুপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমরান মোল্ল্যা, ছাত্রনেতা বাধন হাসান, শেখ শোহানুর রহমান পাপ্পু, শাহীন আলম, সোহেল গাজী, প্রত্তয় রায়, লতা ইউনিয়ন ছাত্রলীগেনেতা লিটন মন্ডল, নিরুপম মন্ডল, জয়ন্ত বিশ্বাস, বাদল মন্ডল, বিদ্যুৎ মন্ডল, অক্ষয় মন্ডল, প্লাবন মন্ডল, হরমোন মন্ডল, হেমেন সরকার, তরুণ শীল, পুষ্পেন শীল, ধীমান মন্ডল, চয়ন মন্ডল, পিন্টু সরকার ও প্রীতিশ সরকার প্রমুখ।