নীলফামারীর সৈয়দপুরে র্যাব-১৩ হাতে তিন অপহরণকারী গ্রেফতার হয়েছে। ১৭ আগস্ট র্যাব- ১৩ নীলফামারী ওই তিন অপহরণকারীকে গ্রেফতার করে সৈয়দপুর বাইপাস মহাসড়ক সংলগ্ন স্থান থেকে। ওইদিন তিন অপহরণকারী ছিল র্যাবের আওতায়। পরদিন ১৮ আগস্ট রাতে তাদেরকে সৈয়দপুর থানায় সোর্পদ করে র্যাব। পরে তিন অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নিয়ামতপুর বাসটার্মিনাল এলাকার বখসা পাড়ার রবিউল ইসলামের ছেলে ফিরোজ (১৯), বাসটার্মিনাল জুম্মাপাড়ার ওহাদ আলির ছেলে জীবন (২২) ও নিয়ামতপুর বৃত্তিপাড়ার মৃত মনসুর আলির ছেলে সোহেল (১৮)। এদেরকে ১৮ আগস্ট আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে প্রেয়ন করা হয়েছে বলে ওসি সাইফুল ইসলাম জানান।
অপহৃত তমাল (১৫) হলো দিনাজপুর জেলার খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের অঞ্জন রায়ের ছেলে।
তমালের পরিবারের পক্ষ থেকে বলা হয় অপহরণকারীরা তাকে আটকে রেখে মোবাইলে টাকা দাবি করে। কিন্তু কাকে টাকা দেওয়া হবে, কোথায় যেতে হবে তা পরিস্কার করা হয়নি। পরে অপহরণকারীর একজন টাকা নিয়ে সৈয়দপুর বাসটার্মিনালে আসতে বলে। আর এ স্থানের ঠিকানাটি জানানো হয় র্যাব-১৩ নীলফামারীকে।