খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত আনসার সরদার (৬০) তিন দিন পর মৃত্যু হয়। ঘটনাটি গত ২ জুলাই। এ ঘটনায় মৃত্যের ছেলে আবদুর রহিম বাদী হয়ে ৬ জুলাই থানায় হত্যা মামলা করেন। মামলার প্রায় দেড় মাস পার হলেও কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বাদী আবদুর রহিম সরদার (৪১) জানান, আসামি ও তার পরিবারবর্গ মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে। নিরপত্তা হীণতায় রয়েছেন তারা। উল্লেখ্য, উপজেলার কাশিমনগর গ্রামে প্রতিবেশী কওসার সরদারদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। গত ২ জুলাই আনসার সরদার রোজা রেখে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় কওসার সরদারের ছেলে সিদ্দিক সরদার, আলতাফ সরদার ও রাজু সরদার তাঁকে দাঁ দিয়ে কুপিয়ে আহত করে। মামলার বাদী বলেন, বাবাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে খুমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুলাই রাত সাড়ে ৯ টায় মারা যান। ৬ জুলাই আমি বাদী হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা করি। আসামি ধরার কথা বল্লে পুলিশ কোনো আগ্রহ দেখাচ্ছে না। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শ জিএম ইমদাদুল হক বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তারা কোনো মোবাইল ব্যবহার করছে না সে কারণে তাদেরকে গ্রেফতার করতে দেরী হচ্ছে। তবে তাদেরকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।