রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের বাহিরদিয়া এলাকায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বটগাাছের সাথে ধাক্কা লেগে সপ্তম শ্রেণির ছাত্র লাবিব শেখ (১২) নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা অপর সহপাঠি সাদিক শেখ (১২) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৮ আগষ্ট) বেলা ১২টার দিকে রূপসার দিক থেকে ফকিরহাটে আসার পথে বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বটগাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে লাবিব শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহত লাবিব শেখ খুলনার বটিয়াঘাটা এলাকার এএসআই কবির শেখের ছেলে। সে সাতশৈয়া হাজী আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বিষয়টি ফকিরহাট মডেল থানা কর্মকর্তা মু. আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তার সহপাঠী ও এলাকাবাসীর মনে শোকের ছায়া নেমেছে।