বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে ৩টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সাইনবোর্ড বাজারের মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামীয় ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিএম লাইসেন্স ব্যতিত ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন পূর্বক বাজারজাত করায় ও লাইসেন্স আছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করায় ১টি মামলা দায়ের করা হয় এবং বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৮ ধারায় তৃষান জুয়েলার্স ও পায়েল জুয়েলার্স, কচুয়া, বাগেরহাট নামীয় প্রতিষ্ঠান দুটিকে ২০০০ টাকা করে ৪০০০ টাকা, সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস এম তারেক সুলতান নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই খুলনার কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) ও রঞ্জিত মল্লিক, পরিদর্শক (মেট্টোলজি), বিএসটিআই, খুলনা দায়িত্ব পালন করেন।