কিশোরগঞ্জ-৫(বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে বুধবার বিকেল সাড়ে ৫ টায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে জয়বাংলা চত্বর মোড়ে প্রতিবাদ সমাবেশে স্থানীয় এমপি আলহাজ মোঃ আফজাল হোসেন বলেন, ২০০৫ সালের ১৭ই আগস্টের এই দিনে সারা দেশে বিএনপি-জামাত মদদপুষ্ট জঙ্গিসংগঠন জিএমবি এক যুগে সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে দেশকে তছনছ করতে চেয়েছিল। এই ধারা বাহিকতায় এই সংগঠনটি ১৪ বছর পেরিয়ে গেলেও বার বার মাথাছাড়া দিয়ে উঠতে চাচ্ছে। কিন্তু এই অপশক্তি এখন আর ধারাতে পারছে না বলে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ ভক্তব্য রাখেন।