বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোদালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোদালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মোল্লা হায়দার, প্রচার সম্পাদক এস, এম নাসির উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ সদস্য এম এম মফিজুর রহমান, মোঃ আওলাদ হোসেন, মোঃ সেলিমুজ্জামান ভুইয়া প্রমূখ।