স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় পাইকগাছা সরকারী কলেজের উদ্যোগে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ফসিয়ার রহমান কলেজ অধ্যক্ষ মো. রবিউল ইসলাম ও প্রভাষক মাহবুবুর রহমান মন্টু প্রমুখ।