কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে গত কাল মঙ্গলবার হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়নের আওতায় মুরগী পালন প্যাকেজের নির্বাচিত সুফল ভোগিদের ৩ দিন ব্যাপি ৫০ জন মহিলাকে প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন ছিল গত কাল। এই অনুষ্ঠাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। তিনি বলেন, হাওর অঞ্চলে অনভিজ্ঞ মহিলাদের হাঁস মুরগী পালনের জন্য প্রশিক্ষণ দিয়ে সাংসারিক ভাবে আয় উর্পাজনের জন্য এদেরকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়। এই সময় উপস্থিত ছিলেন, এন এ টিপি ডা. ইভা সাহা, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: জামাল উদ্দিন খান, অফিস ও হিসাব সহকারী মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।