১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ নলধা মৌভোগ ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আজহার মোড়ল ফাউন্ডেশন এর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডহর মৌভোগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজামিল ঢালি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন শেষে রোগী দেখার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হেলথ্ কিওর হাসপাতাল। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জিমি মোড়ল। ফ্রি মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার অর্ধশতাধিক রোগীর মধ্যে সেবা প্রদান করা হয়। সেবা প্রদানে ছিলেন ফকিরহাটের সূর্যসন্তান নিউরো মেডিসিন, ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ ডাঃ মুহাইমিন আব্দুল্লাহ (তানভীর) এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিজিপি, সিএমইউ (আল্টা), এমএস নিউরো সার্জারি কোর্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।