বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ফলতিতা মার্কেটে ১৬ই আগস্ট মঙ্গলবার সকালে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ টি মৎস্য আড়ৎতে বাটকারায় ওজনে কম এবং প্রয়োজনীয় ব্যবসায়ী কাগজপত্র না থাকায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেসার্স মেঘনা ফিস(খান আমজাদ হোসেন) ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিস (প্রদিপ দাশ) এর আড়ৎতে ২০ হাজার টাকা,শাপলা মৎস্য আড়ৎতে(এস এম সজিব ঝন্টু) ২০ হাজার টাকা,ঠান্ডা মাসুদ জুয়েল মৎস্য ভান্ডার (খোকন চন্দ্র বিশ্বাস) ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস,বিএসটি আই ইন্সপেক্টর রনজিৎ কুমার মল্লিক,
এসময় সার্বিক সহযোগীতা করেন মডেল থানার এএস আই আনোয়ার হোসেন সহ পুলিশের একটি দল।