গতকাল বেলা ২টায় তেরখাদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্সের পরিচালনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা পলাশ কুমার পাত্র, সাংগঠনিক সম্পাদক সুধাংশু কুমার বিশ্বাস, সহ সভাপতি মোল্যা সেলিম আহমেদ, কোষাধ্যক্ষ মোল্যা ইকলাজ আলী, তানিয়া ইসলাম তমা,আজিজুল হাকিম, রনি মোল্যা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবদুল আজিজ।