শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আজ ১৫ আগস্ট শোক দিবস পালন উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, আওয়ামী লীগ ও তার অংগসংগঠন, জাতীয় পার্টি, শরণখোলা সরকারী কলেজ, শরণখোলা প্রেস ক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, শরনখোলা আইডিয়াল ইনস্টিটিউট, রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়, প্রাথমিক সরকারী শিক্ষক সমিতিসহ সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, বৃক্ষ রোপন এবং বিকেলে উপজেলার ৩৬ টি ওয়ার্ডে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান ও হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ।
বিকালে শরণখোলা উপজেলার ৩৬টি ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রসুলপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, বিশিষ্ট সাংবাদিক শেখ মোহাম্মদ আলী। কদমতলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমাদুল হক পান্না। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন।